সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানের নির্বাচনী প্রচারনার ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত, এনাম মেডিকেলে কর্মরত ওয়ার্ডবয়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27576

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27576, 'post_views_count', '0')

0

কামরুল হাসানঃ ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানের নির্বাচনী প্রচারনার ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওয়ার্ডবয় রিপন (২০) নামে এক যুবক। আজ মঙ্গলবার(২ই অক্টোবর ) বিকালে ৪ঘটিকায় সাভারের পৌর এলাকা থানাস্টান্ডে এই ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সাভার থানা বাস স্টান্ডের মুখে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বিলবোর্ডের নিচে নির্বাচনী প্রচারনার ঐ ব্যানারটি লাগানোর সময় সেখানে থাকা পল্লী বিদ্যুতের একটি তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঐ যুবক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের পায়ে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঐ যুবককে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, আহত যুবকের চিকিৎসা চলছে, তাকে হাসপাতালের আই.সি.ইউ’তে ভর্তি রাখা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে (রাত ৯টা ৪০মিনিটে)এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহত যুবকটি সুস্থ্য আছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here