লিগ্যাল নোটিশ দেওয়া হলো নৌমন্ত্রী শাজাহান খানকে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 24756

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (24756, 'post_views_count', '0')

0

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কোন ক্ষমতা বলে মন্ত্রী পদে  থেকে এবং বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনে কার্যকরী সভাপতি রয়েছেন তার ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (২ আগস্ট) রেজিস্ট্রি ও ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশটি পাঠান। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রীকে জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

নোটিশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় তফসিলের ১৪৮ ধারা মতে ২০১৪ সালের ১২ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। সংবিধান সংরক্ষণ, সব নাগরিকের প্রতি সমান আচরণ ও রাগ-অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। যেহেতু শ্রমিক সংগঠন একটি কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) যা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার নিয়ম রয়েছে। সেখানে রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও আপনি সিবিএ এর কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন যা অসাংবিধানিক। নোটিশে আরও বলা হয়, শ্রমিক যদি কোনো সমস্যা বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তবে, ব্যবস্থা নেবে শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। আপনি একজন মন্ত্রী হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সাংবিধানিক এবং নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here