মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

0
569

রাজধানীর মোহাম্মদপুর নবীনগর ১ নম্বর রোড এলাকায় ছুরিকাঘাতে সুজন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ইকবাল হোসেন হাবিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। সুজন মোহাম্মপুর এলাকার বাসিন্দা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, নিহত সুজনের সঙ্গে ইকবালের আগের দ্বন্দ্ব ছিল। টাকা-পয়সা লেনদেনসহ নানা বিষয় নিয়ে এ হত্যা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here