লংগদুতে পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4487

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4487, 'post_views_count', '0')

0

শনিবার বিকাল ৩:৩০ টায় নগরীর আন্দরকিল্লা মোড়ে ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে লংগদুতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ আল নাহিয়ানের সঞ্চালনায় এবং চট্টগ্রাম জেলার আহ্বায়ক মু. গোলাম সরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার রাফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের কোষাধ্যক্ষ গৌরচাঁদ ঠাকুর, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পিসিপি চট্টগ্রাম মহানগর সদস্য সুরেশ চাকমা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের প্রাক্তন সভাপতি রাশেদুল সামির। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবা জাহান রুমি। সমাবেশে বক্তারা বলেন, লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলামের লাশকে কেন্দ্র করে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর মদদে পাহাড়িদের উপর হামলার ঘটনা নিতান্তই অযৌক্তিক, অনাকাঙ্খিত এবং অনভিপ্রেত। বক্তারা আরো বলেন, এতে অন্ততঃ ২০০ ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে, হয়েছে ব্যাপক লুটপাট এবং ৬ জনের প্রাণহানি হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার এবং পাহাড়িদের নিরাপত্তা প্রদানের জোর দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি মিছিল আন্দরকিল্লা মোড় থেকে যাত্রা শুরু করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here