র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27121

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27121, 'post_views_count', '0')

0

মিরপুরে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আসাদুল নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে র‍্যাবের দাবি, নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন।

Advertisement

র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল রাতে র‍্যাব-২ এর একটি টহল দল মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসাদুলসহ সাত–আটজনের একটি দল বেড়িবাঁধের বিরুলিয়া সেতুর এক পাশে অবস্থান করছিল। তারা সবাই মাদক ব্যবসায়ী। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং আক্রমণ করে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলি শেষে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আর অন্যরা পালিয়ে যায়। সূত্র আরো জানায়, নিহত যুবকের পকেটে একটি কার্ড পাওয়া যায়। সেখানে তাঁর নাম আসাদুল বলে জানা যায়। ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান। উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে র‍্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এই নিয়ে তিনজন নিহত হলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here