সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেত্রী নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27124

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27124, 'post_views_count', '0')

0

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম (৩০) নিহত হয়েছেন। গতকাল রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ছাতক উপজেলার কৈতক ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। সাবিনা সুলতানা জানান, রাত ৯টার দিকে সিলেট শহরের রাজার গলি এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ছাতক উপজেলার কৈতকের উদ্দেশে রওনা হন রত্না। সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। ছেলে ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম গত সিটি করপোরেশন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন। তবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here