রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দান সম্পন্ন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 34494

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (34494, 'post_views_count', '0')

0
রূপসা প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ১০টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের সচিব নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমানের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে এস এম মাহবুবুর রহমান ও তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম ডালিম ও আ. রাজ্জাক শেখ, সহ-সভাপতি পদে খান মিজানুর রহমান, কৃষ্ণ গোপাল সেন ও মো. তরিকুল ইসলাম, সহ-সম্পাদক পদে এস এম হোসাইন আহমদ ও খান আ. জব্বার শিবলী, কোষাধ্যক্ষ পদে মো. তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক পদে আল মাহমুদ প্রিন্স, প্রচার ও দপ্তর সম্পাদক পদে হামিদুল হক, নির্বাহী সদস্য পদে রবিউল ইসলাম তোতা, কৃষ্ণ গোপাল সেন, ভোলানাথ রায় ও এমডি অলিদ শেখ তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য আগামী ৬ এপ্রিল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here