দাঁত ভাঙা জবাব দেয়া হবে আন্দোলনে আঘাত হানলে : ভিপি নুর

0
559

বাসের চাপায় বিইউপি ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর পর রাজধানীর প্রগতি সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের আন্দোলনে আঘাত করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।

Advertisement

 

মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুর্ঘটনাস্থল প্রগতি সরণিতে অবস্থারত বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে আন্দোলনে সংহতি প্রকাশ করে তিনি এ ঘোষণা দেন। ভিপি নুর বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ একাত্মতা প্রকাশ করেছে। এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলনে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে। ছাত্রসমাজকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন বানচালে বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত করা হলে ছাত্রসমাজ দাঁত ভাঙা জবাব দেবে।”এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার আবরার। এদিন নিয়ম মেনেই তিনি পথচারী পারাপারের জন্য নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রগতি সরণি সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে চালকের বিরুদ্ধে আইনানুয়ায়ী ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু এরপর রাস্তা থেকে সরেননি শিক্ষার্থীরা। পরে বিকাল পৌনে ৫টায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে নিয়ে সেখানে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here