রাজাপুরে ৬ মাদক ব্যবসায়ী আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29302

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29302, 'post_views_count', '0')

0

রাজাপুর প্রতিনিধি(ঝালকাঠি)ঃ
ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযানে চিহ্নিত ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Advertisement

আটককৃতরা হলো উপজেলার দক্ষিন তারাবুনিয়া গ্রামের মৃত আঃ ছত্তার হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার (৪০), সাকরাইল এলাকার আনসার হাওলাদারের ছেলে রুশাদ হাওলাদার (২১) ও পান্নু হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার (২০) এবং ঝালকাঠি সদর থানার পিপলিতা গ্রামের জাকির ডাকুয়ার ছেলে জাবের ডাকুয়া (২০), ইউনুস হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার (২১) ও দ্বীন ইসলামের ছেলে শাহজালাল মোল্লা (২০)। এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন এর কাছে জানতে চাইলে তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) দুপুরে তাদেরকে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here