কেরানীগঞ্জের প্রতিটি মানুষের মাঝে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়াই হলো আমার মুল পরিকল্পনা

0
1293

কামরুল হাসানঃঢাকার ভাকুর্তা ইউনিয়নে  একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-০২ আসনে নির্বাচনের অংশ হিসেবে সাধারন জনগণ ও বিভিন্ন ওর্য়াডের নেতা -কর্মীদের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন কেরানীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ শাহীন ।   মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়নের ৪,৫ এবং ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা, ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, সাভার উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রকিব আহম্মেদ, সাবেক ভাকুর্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ সালাহ উদ্দিন, সাবেক ভাকুর্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক ভাকুর্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার হাজী হাবিবুল্লাহ, ভাকুর্তা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, বাংলাদেশ সড়ক ও জনপথের প্রথম শ্রেণীর ঠিকাদার আলী আজগর।

Advertisement

সকল স্তরের জনগন ও নেতা কর্রীরা জানান, বর্তমান সময়ে কেরানীগঞ্জে শাহীন আহমেদ এত জনপ্রিয় হয়ে উঠেছেন যে কেরানীগঞ্জ মডেল থানাধীন বেশিরভাগ জনগণ ও নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে ঢাকা ২ আসন থেকে শাহীন আহমেদ শাহীন কে এমপি হিসেবে দেখতেন চান।তারা আরো বলেন এক সময়ে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিলো ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা।তার প্রেক্ষাপট পাল্টে যায় বা পাল্টে দেয় কেরানীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ শাহীন । শাহীন আহমেদ কেরানীগঞ্জ উপজেলা থেকে টানা দুই বার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।শাহীন আহমেদ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পরপর দুইবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মান অর্জন করেন।                        বিভিন্ন ওয়ার্ডের সাধারন মানুষ তার প্রিিয় নেতার কাছে নানারকম সম্যসার ও দাবী গুলো  তুলে ধরেন মতবিনিময় সভায়। তাদের মধ্যে উপস্থিত ছিলেন,বিভিন্ন বয়সের নারী,পুরুষ,মসজিদের ইমাম,মাদ্রাসার শিক্ষক এবং  হিন্দুধর্মের লোক। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পাশাপাশি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের আহবায়ক শাহীন তাদের কথা শুনেন এবং তাদের বিভিন্ন সম্যসা সমাধান করে দেওয়ার অঙ্গিকার করেন এবং সাথে সাথে কিছু মানুষের দাবী পুরোন করে দেন।শাহীন আহমেদের আরো বলেন ওনার দরজা সাধারন মানুষের জন্য সব সময়ই খোলা।আমি রাজনীতি করি দেশ ও আমার এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। কেরানীগঞ্জের প্রতিটি মানুষের মাঝে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়াই হলো আমার মুল পরিকল্পনা। কেরানীগঞ্জের কোন মানুষ যেন অবহেলিত না হয় এবং সব সময় তাদের সাথে যোগাযোগ রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও সকলের পাশেই থাকবো ইনশাআল্লাহ।আমি ক্ষমতার জন্য রাজনীতি করিনা, আমি লুটপাটের জন্য রাজনীতি করিনা রাজনীতি করি দেশ ও দশের উন্নয়নের জন্য। কেরানীগঞ্জ সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা চায় আমি যেন আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করি ।          সাধারন মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন,আগামী জাতীয় নির্বাচনকে শাহীন আহমেদ কে এমপি হিসেবে দেখতে চান তারা।  তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা রয়েছে বেশ চাঙ্গা।স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here