রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22572

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22572, 'post_views_count', '0')

0

রাজশাহীঃ রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১১/০৬/২০১৮) সকালে নগরীর বহরমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি নাম জিন্নাহ আলী (৩২)। নগরীর বায়া সংলগ্ন কুঠিপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এমএলএস পদে চাকরি করতেন।
জানা যায়, সোমবার সকালে জিন্নাহ তার মোটর সাইকেলে চড়ে বাড়ী থেকে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে নগরীর বহরমপুর পাঠারমোড় এলাকায় মোটর সাইকেল নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে তাকে ধাক্কা দিয়ে ছেচড়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

নিহত জিন্নাহ’র দুলাভাই জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামি ২৪ জুন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের এমএলএসএস পদে স্থায়ীভাবে যোগদানের কথা ছিল। সকালে অফিসে যাওয়ার পথে তার এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে জিন্নাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। জিন্নাহর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here