রাজধানীতে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ০৮ : ০২ প্রাইভেটকার জব্দ

0
1056

Advertisement

আরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার): রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে  ০৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময়ে ৫৪ কেজি ২০০ গ্রাম গাঁজা , ১৩০ বোতল ফেনসিডিল,১৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২টি মোবাইল,০২টি প্রাইভেটকার জব্দ ও নগদ-৭৭৭০ টাকা উদ্ধার করা হয় ।

রবিবার (১৪ ফেব্রুয়ারী)  এ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১০ এর মিডিয়া বিভাগ থেকে অপরাধ বিচিত্রাকে এ তথ্য নিশ্চিত করা হয় ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  আজ ১৪ ফেব্রুয়ারী,  আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫৪ (চুয়ান্ন) কেজি গাঁজা ও ১৩০ (একশত ত্রিশ) বোতল ফেনসিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম  সৌরভ আহম্মেদ মিজান @ সাজন (২৩),  মোঃ মোস্তফা (২৯) (ড্রাইভার), মোঃ গিয়াস উদ্দিন (৩০) (ড্রাইভার), মোঃ হাসান (২৬) ও  মোঃ মনিরুল ইসলাম মনির (২৫)্। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০২(দুই) টি প্রাইভেট কার ও নগদ- ২,৮৭০/- (দুই হাজার আটশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, রবিবার  আনুমানিক ১৫:২০ ঘটিকার সময় র‌্যাব-১০ পৃথক অভিযানে ঢাকার ওয়ারী থানাধীন ২ নং নবাবপুর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিটন (৩৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০১টি মোবাইল উদ্ধার করা হয়।

এছাড়াও গত ১৩ ফেব্রুয়ারি আনুমানিক ১৮:৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন ইব্রাহিম নগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম  গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জহিরুল ইসলাম বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে নগদ- ৪,৯০০/- (চার হাজার নয়শত) উদ্ধার করা হয়।


একই তারিখ আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহ আলমগীর (৫০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here