সিলেটে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

0
595

ইয়াছিনুর রহমান(সংবাদদাতা):সিলেট জেলার গোয়াইনঘাট ও কানাইঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । এ সময় তাদের কাছ থাকে ইয়াবা,হেরোইন ও পাতাবিড়ি উদ্ধার করা হয়।

Advertisement

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৯) এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৯ এর একটি আভিযানিক দল শুক্রবার আনুমানিক ৪ ঘটিকার সময় অভিযান চালিয়ে কানাইঘাটের নয়াতালুক এলাকা থেকে ৯০০ গ্রাম হেরোইন ও ১৭০ পিস ইয়াবাসহ মো. জমশেদ আলীর পুত্র মো. জমির আলীকে (৩৫) আটক করেছে। 

অপর এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় কানাইঘাটের উত্তর রায়ঘর এলাকা থেকে ৩ লাখ ৭৭ হাজার পিস পাতার বিড়িসহ সাজিদ আহমেদ এর পুত্র রুহুল (২৩) ও ইসমাইল আলীর পুত্র মঈনুল ইসলাম (২৫) নামের দুইজনকে আটক করে। 

আরেক বিজ্ঞপ্তিতে র‌্যাব নিশ্চিত করে, একই রাতে ভিন্ন অভিযানে আনুমানিক ১০ টার দিকে গোয়াইনঘাটের হাটগ্রামের টিলাবাড়ী এলাকা থেকে ৩৯৩ পিস ইয়াবাসহ তৈরউদ্দিনের ছেলে আফতাব আলী (৬৫) কে আটক করা হয়। 

এ সকল বিষয়ে র‌্যাব বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলে জানা যায় ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here