যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৭জন যাত্রী নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27907

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27907, 'post_views_count', '0')

0

ভারতের উত্তর প্রদেশে আজ ভোরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৭জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জনের বেশি মানুষ ।

Advertisement

রয়টার্স-এর খবরে বলা হয়, উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ৭৭ কিলোমিটার উত্তরে হরচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে। বুধবার ভোর ৬টার দিকে পশ্চিমবঙ্গের মালদহ থেকে রাজধানী দিল্লিগামী ট্রেনটি রায়বেরেলির হরচন্দ্রপুরের কাছে এ দুর্ঘটনার শিকার হয়। মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেস বা ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নিহত হন ৭ জন ও আহত হন ৪৫ জন। এছাড়া উল্টে পড়া বগিগুলোতে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া ট্রেনটি উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা সেখানে কাজ করছে। এই দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here