কেনিয়ায় পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫০ জন নিহত

0
583

কেনিয়ায় পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫০ জন নিহত হয়েছেন। বুধবার নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলের শহর কাকামেগার দিকে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বাসটিতে ৫২ জন যাত্রী ছিল।

Advertisement

পশ্চিম কেরিচো কাউন্টিতে এসে খাড়া ঢাল দিয়ে নামার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে খাদে পড়লে ৫০ জন নিহত হন। জীবিতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে রিফট ভ্যালি রিজিওনাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কেনিয়ার রেড ক্রস এক টুইট বার্তায় জানিয়েছে, বাসটি উল্টে খাদে পড়ে গেছে। তবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। কেনিয়া কর্তৃপক্ষের পরিসংখ্যান মতে, প্রতি বছর কেনিয়াতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ মারা যায়। তবে ওয়ার্ল্ড হেলথ ওরগানেইজেশনের মতে এ সংখ্যা প্রায় ১২ হাজারের মতো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here