মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিপর্যয়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26497

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26497, 'post_views_count', '0')

0

বিদ্যুৎ বিভ্রাটের জন্য স্থগিত করা হলো জাতীয় সংসদের অধিবেশন। গতকাল বিকাল পৌনে ৪টা থেকে সোয়া সাতটা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল জাতীয় সংসদ ভবন। কিছু সময় বিকল্প জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হলেও এক পর্যায়ে অধিবেশনের কার্যক্রম আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়।

Advertisement

বিদ্যুৎ বিভ্রাটের কারণে অধিবেশন স্থগিতের ঘটনা এর আগে হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিকাল পৌনে চারটার পরে সংসদ ভবন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। এ সময় সংসদ ভবনের বেশির ভাগ ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাঁচটায় অধিবেশন বসার কথা থাকলেও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন ১০ মিনিট পর শুরু হয়। মাগরিবের নামাজের আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন। পরে ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। দীর্ঘক্ষণ সংসদে বিদ্যুৎ ছিল না, এতক্ষণ জেনারেটর দিয়ে চলছিল, জেনারেটর দিয়ে বেশিক্ষণ চালানো সম্ভব না তাই স্থগিত করা হয়েছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎবিভ্রাট শুরু হলে অধিবেশন কক্ষ এবং প্রয়োজনীয় কয়েকটি স্থানে জেনারেটরের মাধ্যমে কাজ চালানো হয়। সংসদের বৈঠকে দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর ছাড়াও ছিল ৭১ বিধিতে জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপন। স্থায়ী কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উত্থাপনের মধ্যে ছিল জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিল, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল। এ ছাড়া হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল। এ ছাড়া সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাক্ষাৎ করার কথা ছিল। পরে এ বৈঠকটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানান্তর করা হয়। বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়েছে। কিন্তু সংসদে কেন বিদ্যুৎ বিভ্রাট হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here