৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করলো ৯ম শ্রেনীর ছাত্র

0
626

দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে গত বরিবার সন্ধায় পাভেল (১৫) কতৃক মধ্যজয়নগর ইউনিয়নের ২০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী ধর্ষিত হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে কোর্টে মামলা করেছে। ঘটনার পর থেকে পাভেল পলাতক রয়েছে।

Advertisement

অভিযুক্ত পাভেল জয়নাল আবেদীন ল্যাভড মাধ্যমিক বিদ্যালয় এর ৯ম শ্রেনীর ছাত্র। জানা গেছে, উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের খান বড়ির সাইফুল এর ছেলে পাভেল গত রবিবার সন্ধায় এই বাড়ির পিতৃহীন ওই শিশুটিকে কৌশলে নিজ বসতঘরে ডেকে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে । কিন্তু শিশুটি প্রতিরোধে সমর্থ হয়নি। সে সাথে সাথে বিষয়টি পরিবারের লোকজনকে বলে দেয়। এরপর স্থানীয়ভাবে ঘটনাটি মিমাংশায় সফল না হলে মেয়ে পক্ষ কোর্টে মামলা করে। এ ব্যাপারে মেয়ের নানী জানায়, মেয়েটি পিতৃহীন সে আমাদের কাছে থেকে পড়ালেখা করছে । গত রবিবার সে পাভেলদের ঘরে ছাদে রোদে দেয়া ধান দেখতে যায়। সেখান থেকে পাভেল তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষন করে। কোর্টে মামলা করার পর পাভেল এর পরিবার আমাদেরকে মামলা উঠিয়ে নেয়ার জন্য নানা ভবে হুমকি দিয়ে আসছে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। পাভেল এর মা জানায়, আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না। একটা মহল আমাদের মান সম্মান ক্ষুন্ন করার জন্য চক্রান্ত করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here