মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির চার নেতা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 40354

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (40354, 'post_views_count', '0')

0

হত্যার হুমকির অভিযোগে ঢাকার নিম্ন আদালতে দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, নিতাই রায় চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন।

উল্লেখ্য, সোমবার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে এ মামলা হয়। পরে মামলার শুনানি নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। তাই এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির এই চার শীর্ষ নেতা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here