মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 40360

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (40360, 'post_views_count', '0')

0

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শংকরবাটি এলাকার একটি বাড়ি থেকে ২২ টি আগ্নেয়াস্ত্র, ৪৫ টি ম্যাগজিন এবং ১৩৬ রাউন্ড গুলি উদ্ধারের আলোচিত মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিচারিক আদালত।

Advertisement

মঙ্গলবার দুপুর পৌণে ১২টায় চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী ২ জন আসামীর উপস্থিতিতে আলোচিত এই মামলার রায় প্রদান করেন। এই মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত তিন আসামী হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে শাহ আলম ওরফে আলম (৪৫), একই উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মো. দুলুর ছেলে মো. আবুল কালাম (৪৬) এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহল্লা সাধারপাড়া এলাকার মৃত নূরুল হকের ছেলে মোহাম্মদ ওসমান আলী (৪০)। এদের মধ্যে ওসমান পলাতক রয়েছেন। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি মহল্লার সাইফুল ইসলাম (৪২) কে বেকসুর খালাস দিয়েছেন আদালতের বিচারক। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা মামলার বিবরণ থেকে জানান, ২০১৬ সালের ২৪ অক্টোবর সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শংকরবাটি এলাকার মো. শাহিনের বাড়িতে বর্তমান পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ২২টি বিদেশী পিস্তল, ১৩৬ রাউন্ড গুলি এবং ৪৫ টি ম্যাগজিন উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। এর কয়েক মাস আগে আসামী শাহ আলম ছাগলের খামার হিসেবে ব্যবহারের কথা বলে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। অস্ত্র উদ্ধারের দিন বিকেলে একটি ট্রাকে করে অস্ত্রগুলো পাচারের কথাও ছিলো। কিন্তু এর আগেই পুলিশ সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের এই বড় চালানটি আটক করে। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় শাহ আলমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ) মাহবুব আলম চারজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২২ এপ্রিল শনিবার আদালতে অভিযোগপত্র জমা দেন। যাবতীয় স্বাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আদালত এই মামলার রায় ঘোষনা করে ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ জনকে বেকসুর খালাশ দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here