কিয়ামতের দিন আমল পরিমাপ করা হবে
ইরশাদ হয়েছে, ‘সেদিনের ওজন করার বিষয়টি সত্য। যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম। আর যাদের পাল্লা হালকা হবে, তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। কেননা তারা আমার নিদর্শনের প্রতি অবিচার (অস্বীকার) করেছিল।’ (সুরা : আরাফ, আয়াত : ৮-৯)
অহংকার পতন ডেকে আনে
ইরশাদ হয়েছে, ‘তিনি বললেন, এখান থেকে তুমি নেমে যাও। এখানে থেকে অহংকার করবে, তা হতে পারে না। বিতাড়িত হও, তুমি অধমদের অন্তর্ভুক্ত।’ (সুরা : আরাফ, আয়াত : ১৩)
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো
ইরশাদ হয়েছে, ‘তারা উভয়ে বলল, হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অবিচার করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া প্রদর্শন না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’ (সুরা : আরাফ, আয়াত : ২৩)
তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করো
ইরশাদ হয়েছে, ‘হে আদম সন্তান! তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক-পরিচ্ছদ দান করেছি। আর তাকওয়ার পোশাক, এটিই সর্বোত্তম। এটি (পোশাক) আল্লাহর একটি নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করে।’
(সুরা : আরাফ, আয়াত : ২৬)
আল্লাহ ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন
ইরশাদ হয়েছে, ‘বলুন! আমার প্রতিপালক ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন। প্রত্যেক নামাজে তোমাদের লক্ষ্য স্থির রাখবে, তাঁর আনুগত্যে বিশুদ্ধ মনে একনিষ্ঠভাবে তাঁকে ডাকবে।

