চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডের এসকেডি ইনোভেশন কারখানায় আগুন

0
704

চৌধুরী মুহাম্মাদ রিপনঃ চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে এসকেডি  ইনোভেশন নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে দিকে কারখানার সেক্টর-১ আউটডোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের আটটি গাড়ি প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মান্নান ও  সহকারি পরিচালক জসীম উদ্দীন পূর্বকোণকে বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here