মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ সফলতার স্বর্নশিখরে পৌছাবেই …………………… হাজী রহিম উল্যাহ এমপি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 3580

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (3580, 'post_views_count', '0')

0

মোঃ রাসেল:
স্বাধীনতার ঘোষক, তৎকালীন এবং বর্তমান বাংলার আমজনতার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ অনেকটাই সুদৃঢ় হয়েছে।বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি রাজনীতিবিদ বঙ্গবন্ধু আদর্শ বুকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথে নিজেদের স্বর্বশ্ব বিলিয়ে দিয়ে জনকল্যানে নিয়োজিত তেমনি একজন সফল রাজনীতিবিদ হলেন ফেনী-০৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। তার সাথে একান্ত আলাপকালে তিনি বলেন,সাধারন মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ -দুর্দশা দূর করার এবং তাদের স্বপ্ন সফল করার সবচাইতে উত্তম মাধ্যম হলো রাজনীতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থেকে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই তার রাজনীতিতে পদার্পন।  এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল রাজনীতিবিদদের  অক্লান্ত প্রচেষ্টার ফসল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে স্বমহিমায় উজ্জ্বল। ক্ষুধা,দারিদ্রতা,নিরক্ষরতা এবং জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশ এখন পৃথিবীর অনেক দেশের চাইতেই এগিয়ে। তা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার  অক্লান্ত পরিশ্রমের কারণে।উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ একদিন  সফলতার স্বর্ণশিখরে পৌছাবেই।ফেনী জেলার এলাকাবাসী সাথে কথা বলে জানা যায় ইতিমধ্যেই ফেনী-০৩ আসনের এমপি হাজী রহিম উল্যাহ তার কল্যাণমূলক কাজে গনমানুষের হৃদয়ের মণিকোঠায় ঠাঁইকরে নিয়েছেন। এলাকাবাসী আরো জানায় ফেনীবাসীর নেতা গরীব-দুঃখীর বন্ধু এমপি হাজী রহিম উল্যাহকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ফেনীবাসী। ফেনী সোনাগাজী-দাগুনভূইয়ার আওয়মীলীগের নেতারা বলেন, কোন অপরাধীর জায়গা বাংলাদেশ আওয়ামীলীগে হবে না তার প্রমাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধী যে দলের হোক না কেন তাকে আইনের আওতায় এনেছেন বর্তমান সরকার। এই ব্যাপারে এমপি রহিম উল্যাহ বলেন,আগামীতে কোন অপরাধীর জায়গা আওয়ামীলীগে হবে না প্রধানমন্ত্রীর নির্দেশ।ক্ষমতার লোভে নয় মানুষের কল্যানে শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের কাজ করে যাবে বলে প্রতিজ্ঞা করেন রহিম উল্যাহ। এমপি আরো বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী করার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানান। বিএনপি এখন নির্বাচনে আসতে ভয় পায়, কারন বাংলার মানুষ এখন আর জ্বালাও পোড়াও দল বিএনপিকে চায় না। বিএনপি জামাত মিলে শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে জনগনই করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগন তাদের প্রানের দল আওয়ামীলীগকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ডিজিটাল দেশে রুপান্তরিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফেনী -০৩ আসনের এমপি হাজী রহিম উল্যাহ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here