মাদারীপুরে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 2303

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (2303, 'post_views_count', '0')

0

অপরাধ বিচিত্রা ঃ
মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে পেশাগত কাজে বাধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে পেশাগত কাজে বাধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। পাশাপাশি এসব দুষ্কৃতকারীদের তিন দিনের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহ্বান জানানো হয়। তা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন, সিনিয়র সাংবাদিক ড. বশির আহমদ, এটিএন নিউজের জহিরুল ইসলাম খান, ইন্ডিপেনডেন্ট পত্রিকার এমএ আকবর খোকা, ইন্ডিপেনডেন্ট টিভির রিপন চন্দ্র মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের বেলাল রিজভী, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক সাগর হোসেন তামিম প্রমুখ। জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ফারুক খানের সর্মথকরা সদর উপজেলার ৯নং কেন্দ্র দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখল করতে গেলে পুলিশের বাধায় ব্যর্থ হয়। সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ ও চিত্র সাংবাদিক শাহাদাৎ আকনসহ ৪ সাংবাদিককে লাঞ্ছিত করে তারা। পরে বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা ঘটিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে রাজশাহীতে ইন্ডিপেন্ডেন্ট টিভির জাফর লিটন, যমুনা টিভির রাসেল ও সাংবাদিক রাসেলকে রামেক হাসপাতালের চিকিৎসকরা লাঞ্ছিত করে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে দূর্বৃত্ত কর্তৃক সাংবাদিক নিযাতিত ও লাঞ্ছিত হচ্ছে। সাংবাদিক নিযাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি এবং সুষ্ঠু তদন্ত ও বিচারে দীঘসূত্রিতায় দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী করেছে বিএমএসএফর কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ স¤পাদক আহমেদ আবু জাফর। বিবৃতিতে নেতৃবৃন্দ নবীগঞ্জে সাংবাদিক নির্যাতন ও রাজশাহীতে ৩ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনারা সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক সরকারকে চিকিৎসার খোঁজখবর নেয়ার দাবী করা হয়। সেই সাথে সাংবাদিক নিযাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবী করে বিএমএসএফ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here