শীতার্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর কম্বল প্রদান

0
1060

আর্তমানবতার সেবায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার কম্বল প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্যাহ্ এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে  বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here