মাতুয়াইল মেডিকেল এলাকায় প্রস্তাবিত পানির পাম্পের ভূমিদস্যু আঃ মমিন পাটওয়ারী মার্কেট নির্মান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 1963

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (1963, 'post_views_count', '0')

0

নজির আহাম্মদঃ
ঢাকার কদমতলী থানার দক্ষিণ মাতুয়াইল মেডিকেল রোড আবাসিক এলাকায় সরকারী খাস জমি প্রস্তাবিত পানির পাম্পের জমিন ভূমিদস্যু আঃ মমিন পাটওয়ারী মার্কেট নির্মান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র মতে জানা যায় উক্ত এলাকায় লক্ষ লক্ষ লোকের বসবাস অত্র এলাকায় কোন ওয়াসার পানির পাম্প নেই। ২০১২ সালে দক্ষিণ মাতুয়াইল মেডিকেল রোড কালর্ভাট সংলগ্ন খালপাড়ের উত্তর ও রাস্তার পশ্চিম পার্শ্বে সরকারী খাস জমিনের উপর পানির পাম্পের জন্য ঢাকা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার স্বাক্ষরিত সুপারিশে মাতুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়ার সার্বিক ত্বত্তাবধানে ও ঢাকা ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় উক্ত এলাকায় সরকারী খাস জমির উপর যার সিটি দাগ নং ৪২২৩১ ওয়াসার পানির পাম্প স্থাপনের জন্য উক্ত স্থানটি নির্ধারণ করা হয়। কিন্তু কোন অদৃশ্যের কারনে উক্ত স্থানে পানির পাম্পটি অধ্যবদি পর্যন্ত স্থাপন করা হয়নি। যার ফলে উক্ত এলাকাবাসী পানি থেকে কঞ্চিত রয়েছে। তাই এলাকাবাসির প্রানের দাবী এলাকায় স্থায়ী ভাবে একটি পানির পাম্প স্থাপন করা একান্ত জরুরী। সূত্র মতে আরো জানা যায় ঢাকা ওয়াসার ৭ নং জোনের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সাথে যোগাসাজস করে মোটা অংকের টাকার বিনিময়ে পানির পাম্প বাস্তবায়িত করছে না। সূত্রে আরো জানা যায় উপ-সহকারী মোস্তাফিজুর রহমান আঃ মমিন পাটওয়ারীকে পরামর্শ দিচ্ছে। প্রস্তাবিত ওয়াসার পানির পাম্পের জমিনের উপর নির্মানকৃত মার্কেট বাঁচাতে হলে অন্য যে কোন স্থানে পাম্পের জমিন কিনে দেওয়ার জন্য। এলাকাবাসী জানায় ২০১২ সালের ওয়াসার পাম্পের নথিপত্রের বিষয় ও উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উল্লেখ করে না, উক্ত পানির পাম্পের দাবীতে এলাকাবাসী বিভিন্ন সময় পানিদাও জীবন বাঁচাও এ শ্লোগানে মানববন্ধন ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেরাও করেন, এবং বিভিন্ন পত্র-পত্রিকায় ভূমিদস্যু আঃ মমিন পাটওয়ারীর বিভিন্ন অপকর্মের বিষয় রিপোর্ট প্রকাশ করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আবাসিক এলাকার উন্নয়ন কমিটির সভাপতি আলাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে মাতৃসদন হাসপাতাল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। পানিদাও জীবন বাঁচাও এ দাবীতে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জয়নাল হাজারী, মোঃ আনোয়ার হক মামুন, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। এলাকাবাসীর সূত্রে জানা যায় আঃ মমিন পটওয়ারী ও তার সহযোগী সামসুউদ্দিন খান, মোবারক মোল্লা এরা  হলো জামাতের নেতা এবং জামায়েতের অর্থ যোগানদাতা। আঃ মমিন পাটওয়ারীর মাতুইল  এলাকায় ৫/৬ টি বাড়ি আছে নামে বেনামে অনেক সম্পদের মালিক বনে গেছে। একদিকে তার সম্পদের দাপটে ও অন্যদিকে সন্ত্রাসী কার্যকলাপ করে সে একের পর এক অপকর্ম করে পারপেয়ে যাচ্ছে, দেখার যেন কেউ নেই। এলাকাবাসীর দাবী প্রস্তাবিত পানির পাম্প বসানো হোক ও ভূমিদস্যু আঃ মমিন পাটওয়ারী শাস্তি দাবী করেন। ভূমিদস্যু আঃ মমিন পাটওয়ারী ও ঢাকা ওয়াসার ৭নং জোনের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের বিভিন্ন অপকর্মের বিষয়গুলো অনুসন্ধানে রয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here