মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27127

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27127, 'post_views_count', '0')

0

মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের সাকুরা কালার ল্যাবের কর্মচারী শহরের ম্যাটানিটি পাড়ার বাসিন্দা লাভলু মিয়া (৩৮) ও তাঁর শ্যালক নিয়ামুল (২৫)। সদর থানার এসআই আব্দুল মমিন ও পারিবারিক সূত্র জানায়, লাভলু ও তাঁর শ্যালক নিয়ামুলকে নিয়ে সকালে শহরের ম্যাটানিটি পাড়ার বাসা থেকে মোটরসাইকেলযোগে তার দুই শিশু পুত্রের জন্য দুধ কিনতে যাচ্ছিলেন শ্রীপুর উপজেলার রাধারনগন বাজারে। তারা  হাইওয়ে সড়কে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি কার্ভাড ভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তর জন্য তা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সড়কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার এসআই আব্দুল মমিন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here