ভরিতে ১২৮৩ টাকা সোনার দাম কমেছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12548

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12548, 'post_views_count', '0')

0

দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দর কমায় দেশের বাজারেও মূল্যবান ধাতুটির দাম কমেছে। সোনার নতুন দর মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর হবে। বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার থেকে

Advertisement

প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ৪৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৪ হাজার ৭৮৬ টাকা। সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ২২২ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৪০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৯৫২ টাকায় বিক্রি হয়। সোনার দর পুনঃনির্ধারণ করায় ২২ ও ২১ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমবে। তবে রুপার দাম অপরিবর্তীত থাকবে। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলঙ্কার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্যসংযোজন কর (মূসক) যোগ হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here