ভয় ভীতি নিয়ে নির্বাচনী প্রচারণা, ঐক্যফ্রন্ট প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31117

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31117, 'post_views_count', '0')

0
কামরুল হাসানঃ বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেছেন ,ভয় ভীতি নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে দলীয় নেতাকর্মীরা।নানাভাবে তাদের ধরপাকড় করা হচ্ছে এবং দলের বিভিন্ন নেতা ও কর্মীর বাড়ি ভাঙচুর করা হচ্ছে।পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এমনকি আমার বাড়ির সিকিউরিটি ক্যামেরা সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে।
তিনি আরো বলেন, “দীর্ঘ ১০ বছর সাধারন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এইবার মানুষ অধীর আগ্রহে ভোট প্রদানের জন্য অপেক্ষায় আছে, ধানের শীষ প্রতীকের নিরব বিপ্লব ঘটবে, আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা নির্ভয়ে ভোট দিবেন, ভোট দেওয়ার দায়িত্ব আপনার, ভোট পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আগামী ৩০ ডিসেম্বর আপনাদের ভোটে ধানের শিষের বিজয় হবে ইনশাআল্লাহ।” সকালে সাভার পৌর এলাকা মজিদপুরে নির্বাচনী প্রচার-প্রচারনা  শেষে এক সংক্ষিপ্ত বক্তবে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরও বলেন, “গত কয়েকদিনে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। মনে হচ্ছে নির্বাচনে আমাদের প্রতিদন্দ্বি নৌকা না, আমাদের প্রতিদন্দ্বি পুলিশ। প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে, ভয়ভীতি দেখিয়ে আমাদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। জনগনের ভোটে তাদের আস্থা নেই, কিন্তু আমাদের আছে। পরিস্থিতি যত প্রতিকুলই হোক আমারা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো”। এর আগের সকাল ৯ টা নাগাদ সাভারের দেওগা এলাকা থেকে আগামী নির্বাচনে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। গনসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here