একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ প্রার্থীর নির্বাচনী হালচাল,ঢাকা -১৯

0
516
কামরুল হাসান ঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে আশুলিয়ার দোসাইদ,দুর্গাপুর,নিরিবিলিসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছে ঢাকা ১৯ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা.এনামুর রহমান। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে আশুলিয়ার বাংলাবাজার,নরসিংহপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছে ঐকফ্রন্ট মনোনীত প্রার্থী ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এদিকে নাশকতার অভিযোগে সাভারের আশুলিয়া থেকে বিএনপি জায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা করতে পারে এমন অভিযোগে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ পরে দুপুরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here