বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 5284

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (5284, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টার॥
বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রংপুর জেলা আয়োজিত এ সংবাদ সম্মেলন গতকাল মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাকশিস রংপুরের সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয় দাবী আদায়ের লক্ষে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কর্মসূচী হাতে নিয়েছে। ২০ জুলাই জেলা সদরে মানববন্ধন, ২৩ জুলাই উপজেলা সদরে দাবীর স্বপক্ষে মিছিল, ২৮ জুলাই শিক্ষক কর্মচারী সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান। বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের এ দাবীতে সকল কর্মসূচীতে সকল বেসরকারী শিক্ষক-কর্মচারীগণ উপস্থিথ থাকার আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাকশিস রংপুরের সহ-সভাপতি অধ্যক্ষ আ ক ম জয়নুল আবেদীন, মহিলা সম্পাদক অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন, বাকশিস কাউনিয়া উপজেলার সভাপতি মুসা আহমেদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক বারেক আলী, শাহদৎ হোসেন, মকবুলার রহমান, অধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here