পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা যুক্ত করার দাবীতে ছাত্র ইউনিয়নের শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

0
564

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের উদ্দ্যেগে ভুলে ভরা পাঠ্যপুস্তক সংশোধন এবং সাম্প্রদায়িক লেখাগুলো পরিবর্তন করে প্রগতিশীল লেখদের লেখা যুক্ত করার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে জেলা সংসদের সভাপতি প্রদীপ বর্মনের সভাপত্তিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রাতুজ্জামান রাতুল, সাবেক সহ-সভাপতি এম এম সৌরভ ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। বক্তারা অবিলম্বে পাঠ্যপুস্তক হইতে সকল সাম্প্রদায়িক লেখা বাদ দিয়ে প্রগতিশীল লেখকদের লেখা যুক্ত করার আহবান জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here