বেগমগঞ্জে চোরাই মটরসাইকেলসহ গ্রেফতার ৩

0
643

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের কলেজ রোড থেকে তিন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। চৌমুহনীর পুলিশ ফাঁড়ির এস.আই মোস্তাক আহমেদের নেতৃত্বে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই এ্যাপাসি মটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সেতুভাঙ্গা এলাকার মোতাহের হোসেন পুত্র আবদুর রহমান আরিফ(২৩)ম, বর্তমান ঠিকানা-গনিপুর সাত্তার মিয়ার ভবন, দূর্গাপুর মফিজ মিয়ার বাড়ির বাহার উল্যাহর পুত্র ফারুক (২১) ও তাদের সহযোগী শাহজাহান (১৮)।

Advertisement

 

পুলিশ জানায়, সম্প্রতি কিছমত করিমপুর থেকে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির মোটর সাইাকেল চুরি হয়। তিনি থানায় অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে পুলিশ কলেজ রোডে টহলে গেলে গ্রেফতারকৃতরা পুলিশ দেখে দৌড় দেয়। এ সময় ধাওয়া করে পুলিশ তাদের তিনজনকেই গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এ্যাপাসি একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে এর আগে থানায় একাধিক চুরি, ডাকাতির অভিযোগ রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে চৌমুহনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্ধারা জানান, আরিফ ওই এলাকায় একটি চোর সিন্ডিকেট গড়ে তুলেছে। কেউ বাসার সামনে মোটর সাইকেল রেখে ৫ মিনিটের জন্যও বাসায় যেতে যারে পারেনা। মূহুর্তেই মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। স্থানীয়রা এই চোর সিন্ডিকেটের অন্য সদস্যদেরও গ্রেফতার দাবী জানিয়েছে প্রশাসনের কাছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here