বিমানে বিশেষ ছাড় ঢাকা-কক্সবাজার রুটে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 13243

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (13243, 'post_views_count', '0')

0

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন বছর ২০১৮ সালে আকাশ পথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে বিশেষ ছাড় দিয়েছে। যাত্রী সাধারণের সুবিধার্থে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার সেক্টরে রিটার্ন ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ৬ হাজার

Advertisement

৪৫৮টাকার আকর্ষণীয় অফার ঘোষণা করেছে বিমান।
মঙ্গলবার বাংলাদেশ বিমান থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত: বিমান এখন সপ্তাহে সাত দিনই বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অফারে আগ্রহী যাত্রীদেরকে ২২ ডিসেম্বরের মধ্যে টিকিট কিনতে হবে এবং ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে অবশ্যই ভ্রমণ করতে হবে।  বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেট এর মাধ্যমে টিকিট কেনার সুবিধা থাকছে।
এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ # ২৭১০, ২৭১১ ও ০২-৯৫৬০১৫১-৫৯ # ১৬১ তে যোগাযোগ করা যেতে পারেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here