বিজিবি’র গয়টাপাড়া বিওপি’র অভিযানে ০১ জন পাচারকারীসহ ১৫৮৫ (এক হাজার পাঁচশত পঁচাশি) পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

0
597

১০ নভেম্বর ২০১৯ তারিখ রাত আনুমানিক ২০৩০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন গয়টাপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শওকত আলী এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫৮/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরবোয়ালমারী এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ১৫৮৫ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য ৪,৭৫,৫০০/- টাকা।

Advertisement

আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আবু হানিফ (২২), পিতা- মোঃ নুরুল হক, গ্রাম- চেংটাপাড়া, পোস্ট- শৌলমারী, উপজেলা- রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রৌমারী থানায় মামলা রজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হচ্ছে 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here