বিজিবি’র বালিয়ামারী বিওপি’র অভিযানে ০১ জন পাচারকারীসহ ০১ কেজি ভারতীয় গাঁজা আটক

1
650

১১ নভেম্বর ২০১৯ তারিখ রাত আনুমানিক ১২৪৫ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রাজিবপুর উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপির নায়েব সুবেদার মোঃ নুরোল ইসলাম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭৫/৪-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়ালডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ০১ (এক) কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য ৩,৫০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ শ্রী বিরবল দাস (৫৩), পিতা-মৃত নন্দ কুমার দাস,

Advertisement

গ্রাম-মরিচাকান্দি জালছিড়ামোড়, পোস্ট- রাজিবপুর উপজেলা- রাজিবপুর, জেলা-কুড়িগ্রাম। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রৌমারী থানায় মামলা রজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হচ্ছে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here