১৮ জুন রবিবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা এক যুক্ত বিবৃতিতে বলেন, পাহাড় ধসে এলাকায় যখন ত্রাণের জন্য হাহাকার করছে সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে রাঙামাটিতে যাওয়ার পথে শাসকদল নগ্নভাবে গাড়ির বহরে হামলা করেছে এবং এই হামলায় বিএনপির মহাসচিব, আমির খসরু মাহমুদসহ অনেকেই আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী যখন পার্বত্য তিন জেলায় পাহাড় ধসে মানুষ মরছে আর হাহাকার করছে তখন তিনি বিদেশ ভ্রমণ করছেন আর যখন বিএনপির নেতৃত্বে ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতারা ঘটনাস্থলে গিয়েছেন তখন তাদের উপর নগ্ন হামলা করে প্রমাণ করেছে এই সরকারের জনভিত্তি নেই। দেউলিয়াত্ব সরকার জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে হামলা-মামলা, গুম-খুনের পথ বেছে নিয়েছে। অবিলম্বে যারা এই ন্যাক্কারজনক হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এনডিপির পক্ষ থেকে এই হামলার প্রতিবাদে আগামীকাল ১৯ জুন সোমবার বেলা ১২টায় এনডিপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন।
