বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

1

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29787

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29787, 'post_views_count', '0')

0

নরসিংদীর রায়পুরার মাহামুদাবাদে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্ত এলাকা রায়পুরার মাহামুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

 

নিহতরা হলেন- ভৈরবের জগন্নাথ পুরের তাতারকান্দি এলাকার ছাদেক মিয়ার ছেলে রিফাত (২০) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে রায়হান (২৫)। পুলিশ জানিয়েছেন, দুপুরে মোটরসাইকেল যোগে দুই আরোহী মরজাল এলাকা থেকে ভৈরব যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্ত এলাকা রায়পুরার মাহামুদাবাদ এলাকায় পৌঁছলে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় মোটরসাইকেলটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছেন। ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। মরদেহ উদ্ধারের পর লাশ ভৈরব থানায় নেয়া হবে। পরবর্তীতে ময়নাতদন্তরে জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here