বাম চোখের পাতা কাঁপলে যা ঘটতে যাচ্ছে আপনার ভাগ্যে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 34089

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (34089, 'post_views_count', '0')

0

অবি ডেস্কঃ কি ভাবছেন জ্যোতিষী বিদ্যা নিয়ে বসলাম কিনা? মটেও না। তবে কথা সত্য চোখের পাতা লাফাচ্ছে মানে আপনার সমূহ বিপদ আসছে। তবে এটা সে অনুমান নয় যা আপনার নানি-দাদি মা-খালারা করতেন। চোখের পাতা কাঁপার আছে বৈজ্ঞানিক ব্যাখা। বিজ্ঞান জানাচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যার কারণেই মূলত চোখের পাতা কাঁপে। চোখের পাতা লাফানো একধরনের অসুখ|

Advertisement

 

ডাক্তারি ভাষায একে বলে ‘মাযোকিমিযা’ পেশীর সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। এছাড়া জ্বর, শর্দি, কাশির মতো চোখের পাতা কাঁপাও বিভিন্ন শারীরিক সমস্যার বাহিরের লক্ষণ আসুন আজ আমরা এ বিষয়ে কিছু কিছু তথ্য জেনে নেই । দুই একবার হঠাত চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই| কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয এবং তাহলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত| কি কি কারণে বাম চোখ বা ডান চোখের পাতা কাঁপে আসুন তা জেনে নেই।

দৃষ্টি সমস্যা: দৃষ্টিগত কোনো সমস্যা থাকলে চোখের উপর চাপ পড়তে পারে| টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রিনের আলোও চোখের দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে| আর এই সব সমস্যা থেকে চোখের পাতা লাফানোর উপসর্গ দেখা দিতে পারে|

চোখের শুষ্কতা: কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে, চোখে কন্ট্যাক্ট ল্যান্স ঠিকমতো না বসলে কিংবা বযসজনিত কারণে চোখ শুকিয়ে যেতে পারে| আর এ কারণে চোখের পাতা লাফাতে পারে|

মানসিক চাপ: কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিযা দেখায| চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে|
ক্লান্তি: পরিমিত ঘুমের অভাব বা অন্য কোনো কারণে ক্লান্তি থেকেও চোখের পাতা লাফানো শুরু হতে পারে| ঘুমের অভাবে চোখের পাতা লাফালে পরিমিত ঘুম হলেই সেরে যাবে|

পুষ্টির ভারসাম্যহীনতা: পুষ্টির ভারসাম্যহীনতা চোখের পাতা লাফানোর একটি কারণ| বিশেষ করে ম্যাগনেসিযামের অভাবে এমনটি হতে পারে|

এলার্জি: যাদের চোখে এলার্জি আছে, তারা চোখ চুলকায বা হাত দিয়ে ঘষে| এতে চোখ থেকে পানির সঙ্গে কিছুটা হিস্টামিনও নির্গত হয| হিস্টামিন চোখের পাতা লাফানোর জন্য দাযী বলে মনে করা হয|

ক্যাফিন এবং অ্যালকোহল: কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, ক্যাফিন এবং অ্যালকোহল অতিরিক্ত সেবনে চোখের পাতা লাফাতে পারে|

সতর্কতা:
মাত্রাতিরিক্ত চোখের পাতা লাফালে দেরি না করে চিকিত্সকের কাছে যান|
আর যদি হঠাত্ হঠাত্ চোখ লাফায তাহলে এমনিতেই সেরে যাবে|
উপরে বলা কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে সেটা প্রতিরোধ করার চেষ্টা করুন।

চোখের পাতা লাফাচ্ছে তাই নিশ্চই কোনো খারাপ খবর আসতে পারে। এই ধরণের চিন্তা না করে যদি শারীরিক সমস্যা থাকে সেটা দূর করুন। নয়তো কিন্তু আপনার কুসংস্কার আপনার জন্য সত্য হয়ে যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here