বলিউডে মিঠুনের ছোট ছেলের অভিষেক

0
762

অবি ডেস্কঃ বলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর রুপালি পর্দায় অভিষেক ঘটেছে কয়েক বছর আগেই। যদিও বাবার জনপ্রিয়তার ধারের কাছেও যেতে পারেননি তিনি। ‘হোন্টেড’ নামে একটি ভৌতিক ছবিতে মিমোর অভিনয় প্রশংসিত হলেও আর কোনো ছবি সাফল্য এনে দেয়নি তাকে।

Advertisement

 

মিমোর পর এবার বলিউডে অভিষেক হতে চলেছে মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তীর। ইতিমধ্যে নমশি প্রস্তুতির সব কিছু সেরে ফেলেছেন বলে জানা গেছে। ভারতের জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, বাবা ও বড় ভাইয়ের মতো নমশিও বলিউডে ক্যারিয়ার গড়তে বেশ আগ্রহী। তবে মেগাস্টার বাবার নামকে পুঁজি করতে চান না তিনি।

সোজাসাপ্টা ভাষায় নমশি জানান, ‘একক প্রচেষ্টায় ক্যারিয়ার গড়তে চাই। মিঠুনের ছেলে বিষয়টি আমার সাফল্যের পরেই উচ্চারণ হোক।’ তবে বাবার আদর্শকে লালন করেই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তিনি। আর ঠিক সে জন্য সুযোগ পেয়েও তা লুফে নেননি নমশি। অন্যদের মতোই নমশি এখন অডিশন দেয়া শুরু করেছেন। অভিনয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও নিচ্ছেন।

এবার বড় ভাই মিমোর মতো ফ্লপ না হয়ে বাবার জনপ্রিয়তার কাছাকাছি পৌঁছতে পারেন কিনা নমশি সিনেপ্রেমীদের দৃষ্টি সেদিকেই থাকবে নিশ্চিত। এর জন্য যেটি প্রয়োজন, প্রথম ছবিতেই বাজিমাত করা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here