সাদিওমানের নৈপূণ্যে শীর্ষে লিভারপুল

1
667

অবি ডেস্কঃ রোববার ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানসিটি।

Advertisement

রোববার অ্যানফিল্ডে ফুলহ্যামকে হারাতে বেশ বেগই পেতে হয়েছিল সালাহর দলকে। যদিও প্রথমার্ধে সাদিও মানের দুদার্ন্ত গোলে লিড নেয় রেড জায়ান্টরা। ২৬ মিনিটে রবের্তো ফিরমিনোর দেয়া পাস থেকে গোল করেন সাদিও মানে। ১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। দ্বিতীয়ার্ধে নেমেও বল লিভারপুলের নিয়ন্ত্রণে থাকতেই বেশি দেখা গেছে।

তবে ফুলহ্যামের চমৎকার একটি কাউন্টার অ্যাটাকে পরাস্ত হয় রেডরা। ৭৪ মিনিটে সেই কাউন্টার অ্যাটাক থেকে সমতা ফেরানো গোলটি করেন লিভারপুলের সাবেক খেলোয়াড় রায়ান বাবেল। পয়েন্ট ভাগাভাগির দুশ্চিন্তায় পড়েন লিভারপুলের সমর্থকরা। শেষ পর্যন্ত সেই উৎকণ্ঠাকে ভেঙে দেন লিভারপুলের জেমস মিলনা। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিলনার।

তার জয়সূচক গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে ৩১ ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। ম্যানসিটি এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here