বন্যা সম্পর্কে মিডিয়ার প্রচার মিথ্যা: পানিসম্পদমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 5286

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (5286, 'post_views_count', '0')

0

আল-আমিন এম তাওহীদ ভোলা প্রতিনিধি ॥ এ বছর মিডিয়া (গণমাধ্যম) যেভাবে বন্যাকে ফলাও করে প্রচার করেছে, সেভাবে উত্তরাঞ্চলে বন্যা হয়নি বলে মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এমন মন্তব্য করেন। আজ মঙ্গলবার দুপুর ১০টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মন্ত্রী এ সময় ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্প এলাকার ব্লকধস পরিদর্শন করেন।
পানিসম্পদমন্ত্রী উপস্থিত জনগণকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আমার সঙ্গে উত্তরবঙ্গে চলেন, আমি দেখাব বাঁধের মধ্যে কোনো বন্যার পানি নেই। কিন্তু টেলিভিশন ও পত্রিকায় যে ছবিগুলো দেখিয়েছে, সেগুলো হচ্ছে বাঁধের বাইরের চরাঞ্চলের ছবি। আর ওই জায়গাগুলো আমরা রেখেছি, বন্যার পানি ধারণের জন্য, কারণ নদীর পানি যখন বৃদ্ধি পায়, তখন পানি একদিকে যেতে হবে। যেতে যদি না দিই, তাহলে মাটি নরম হয়ে ভাঙন সৃষ্টি হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘এসব জায়গায় বসতি থাকার কথা নয়। কিন্তু আমাদের দেশে জনসংখ্যা বেশি, তাই মানুষ সেখানে গিয়ে ঘরবাড়ি স্থাপন করে থাকে। আর ওই ছবিগুলোই মিডিয়া বেশি বেশি প্রকাশ করে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের একসময় নদী শাসনের সামর্থ্য ছিল না। বর্তমান সরকার সে সামর্থ্য অর্জন করেছে। আগের মতো আমরা নদীভাঙনকে মেনে নিয়ে, ঘরবাড়ি নিয়ে চলে যাওয়ার পক্ষে নই। ভাঙন প্রতিরোধের সামর্থ্য সরকারের আছে।’
পানিমন্ত্রী বলেন, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম নদী মেঘনা। এই নদী দিয়ে সবচেয়ে বেশি পানি নিষ্কাশন হওয়ায় ভোলার ভাঙনপ্রবণতা বেশি। পানি উন্নয়ন বোর্ডকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের সঙ্গে যুদ্ধ করে কাজ করতে হচ্ছে; যা অন্য কোনো সেক্টরকে করতে হয় না।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘সরকার ভোলাবাসীকে একটা স্থায়ী ঠিকানা দিতে চায়। এই নদীর পাশের মানুষ যাতে অস্থায়ী ঠিকানায় আর না থাকে, তাদের যেন একটা স্থায়ী ঠিকানা হয়, সেই চেষ্টাই করছি।’
জনসভায় পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে সরোয়ার মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, পাউবোর মহাপরিচালক মাহফুজুর রহমান, বরিশাল পাউবোর প্রধান প্রকৌশলী সাজিদুর রহমান সরদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ভোলা পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম প্রমুখ।
পরে নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন শেষে বিকাল ৪টার দিকে। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here