উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

0
671

উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মৎস্য অফিসের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার, সহ-সভাপতি নুরুল ইসলাম, প্রচার সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, কোষাধ্যক্ষ সাকিল মাহমুদ আউয়াল, সদস্য মোঃ নাসির শরীফ, রফিকুল ইসলাম প্রমূখ। এ ছ্ড়াাও উপস্থিত ছিলেন, বামরাইল মৎস্য খামার ব্যবস্থাপক শংকর লাল গাইন। সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১৮ জুলাই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, ১৯ জুলাই মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, ২০ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, ২১ জুলাই ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা, ২২ জুলাই স্কুল-কলেজে মৎস্য চাষ সম্পকের্  উদ্বুদ্ধকরণ সভা, ২৩ জুলাই হাট-বাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, ২৪ জুলাই সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী মৎস্য অভিযানের সমাপ্তি ঘোষনা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here