বগুড়ার সোনাতলায় ইসলামী ব্যাংকের ৩২৫তম শাখা উদ্বোধন

0
842

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩২৫তম শাখা ৯ আগস্ট ২০১৭ বুধবার বগুড়ার সোনাতলায় উদ্বোধন করা হয়েছে। বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জিল্লুর রহমান অনুষ্ঠানে গেস্ট অব অনার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন ও সোনাতলা পৌরসভা মেয়র আলহাজ মো. জাহাঙ্গীর আলম আকন্দ (নান্নু) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জোনপ্রধান ও এক্সিকিউটভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমান। ব্যাংকের নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক জিয়াউল করিম সেম্পু, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম,  ব্যবসায়ী মো. জোনাব আলী, মো. সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আক্তার হোসেন বুলু, প্রফেসর আব্দুল জলিল মিয়া ও প্রফেসর মো. আব্দুল মালেক প্রমূখ।
আব্দুল মান্নান এমপি প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশের মানুষ ইসলামী ব্যাংককে ভালবাসে। বাংলাদেশ ব্যাংক ও সরকারের নিয়ম কানুন পরিপালন করে এ ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এ ব্যাংক জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ প্রদানের মাধ্যমে সোনাতলার অফুরান সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে। ব্যাংকিং সেবার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে সোনাতলাকে উত্তরাঞ্চলের মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ড. মো. জিল্লুর রহমান তার ভাষণে বলেন, এ শাখার মাধ্যমে অত্র এলাকায় ইসলামী ব্যাংকিং-এর কল্যাণমূলক সেবার পরিধি আরো বিস্তুৃত হলো। তিনি বলেন স্থানীয় কৃষি, বৃহৎ ও ভারীশিল্পসহ এসএমই ও ক্ষুদ্র বিনিয়োগ বিনিয়োগ প্রদানের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করবে এ ব্যাংক। তিনি আন্তরিকভাবে গ্রাহকসেবা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দেন। আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here