উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে ইসলামী যুব আন্দোলনের উপজেলা কমিটি গঠন উপলক্ষে সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় উজিরপুর প্রেসক্লাবের হলরুমে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী আলহাজ্ব মোঃ নেছার উদ্দিন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি হাফেজ মোঃ সানাউল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা আব্দুল হক, শেখ মোঃ মহিউদ্দিন, মোঃ ইমরান হোসেন প্রমুখ। সন্মেলনে সর্ব সম্মতিক্রমে মুফতি আঃ আজিজ হাওলাদারকে সভাপতি ও মোঃ রাসেল খানকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
