ফেঁসে গেলেন আওয়ামী লীগ নেতা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35732

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35732, 'post_views_count', '0')

0

পুলিশ কর্মকর্তাকে ইভটিজিং- মহিলা পুলিশ কর্মকর্তাকে ইভটিজিং করার দায়ে নাজিরপুরে ভ্রাম্যমাণ আদলত এক আওয়ামী লীগ নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, পিরোজপুর আদালতে কর্মরত এক মহিলা পুলিশের এএসআইকে উত্ত্যক্ত করার অভিযোগে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মৃত হাবিবুল্লাহ মৃধার ছেলে হাসানাত উল্লাহ ডলারকে (৫০) আটক করা হয়। দীর্ঘ দিন ধরে অভিযুক্ত হাসানাত উল্লাহ ডলার ওই পুলিশ কর্মকর্তাসহ আদালতে কর্মরত আরো চার মহিলা পুলিশ সদস্য ও নাজিরপুর থানায় কর্মরত আরো এক মহিলা পুলিশ সদস্যকে মোবাইলে ফোন ও এসএমএস দিয়ে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করে আসছিল।সোমবার দুপুরে আদালতের অফিস কক্ষে গিয়ে মহিলা পুলিশের এএসআইকে উত্ত্যক্ত করলে অন্য পুলিশের সহায়তায় তাকে আটক করে নাজিরপুর থানায় পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত হাসানাত উল্লাহ ডলার ওই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিমুল বাহাদুর এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, অভিযুক্তকে পিরোজপুর থেকে আটক করে নাজিরপুর থানায় পাঠানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here