হাজিরবাগে লেগুনার ধাক্কায় রিকশা আরোহী নিহত

0
727

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগে লেগুনার ধাক্কায় রিকশা আরোহী মো. খোকন (৪০) নামে এক গার্মেন্টের কর্মচারী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় ঘটনাটি ঘটে।

Advertisement

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল পৌনে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী বন্ধু কামাল সর্দার জানান, বিকালে কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশ খোঁজ করতে তাকে সংঙ্গে করে ধোলাইখাল যান। পরে সেখান থেকে রিকশাযোগে ধোলাইপাড় আসার পথে মীর হাজিরবাগ এলাকায় একটি লেগুনা তাদের রিকশাকে জোরে ধাক্কা দেয়। এতে দু’জন পরে গেলেও খোকন মারাত্মক আঘাত পান। তিনি বলেন, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে। তিনি কাঁচপুর বাজারের পাশে পরিবার নিয়ে থাকতেন। তিনি সিনহা টেক্সটাইল মিলে কাজ করতেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here