প্রধান শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার ছাত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29536

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29536, 'post_views_count', '0')

0

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা আদিবাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

Advertisement

 

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর ওই ছাত্রী দুই বছর আগে গুল্টা আদিবাসী বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়। ভর্তি পর থেকে অন্য ছাত্রীদের সাথে সে বিদ্যালয়ের হোস্টেলে থেকে পড়ালেখা করছিল। মাস দুই আগে হোস্টেলে খাওয়া-দাওয়া সমস্যা দেখা দেয়। এমতবস্থায় মেয়েটির বাবা তাকে রাজশাহীতে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মেয়েটিকে বিদ্যালয়ে রাখার অনুরোধ করেন এবং তার বাড়ি থেকে ওই ছাত্রীকে খাবারের ব্যবস্থা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। পরে মেয়েটির বাবা তাকে বিদ্যালয়ে রেখে চলে যান। যৌন হয়রানির শিকার নবম শ্রেণীর ওই ছাত্রী জানায়, শুক্রবার আব্দুস সাত্তারের দ্বিতীয় স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে গেলে তিনি তাকে (ছাত্রীকে) দুপুরে রান্না করে খেয়ে রাতের খাবার নিয়ে যেতে বলেন। আব্দুস সাত্তারের বাড়িতে রান্না করার এক পর্যায়ে তিনি তাকে ঝাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় দৌড়ে পাশেই বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয় সে। পরে সে তার বাবাকে মোবাইল ফোনে সবকিছু জানালে তার বাবা রাজশাহী থেকে গুল্টা আসেন। এর পর তাকে নিয়ে শনিবার তাড়াশ থানায় অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, ‘আমি চক্রান্তের শিকার, আর কিছু বলতে পারব না।’ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব হোসেন শিশির বলেন, ‘ঘটনা শুনেছি, ম্যানেজিং কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মেয়েটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here