প্রধানমন্ত্রী জনগণের শক্তিকেই একমাত্র শক্তি মনে করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 30841

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (30841, 'post_views_count', '0')

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগ মনে করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হবে। বন্দুকের নলে পালাবদলে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না।

Advertisement

 

সেজন্য তিনি জনগণের শক্তিকেই একমাত্র শক্তি মনে করেন। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমাদের উদ্দেশ্য এই যে, আমরা আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মুখোমুখি হচ্ছি। দেশের মানুষ বিশ্বাস করেন এবারের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এর মধ্যেও আমরা দেখেছি নানা ধরনের ষড়যন্ত্র। নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে। দেশের জনগণ সব ষড়যন্ত্র একের পর এক উপলব্ধি করে রুখে দিয়েছে। ষড়যন্ত্র যে-ই করুক না কেন, কোনও লাভ হবে না। দেশের মানুষ আবারও তাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here