প্রথম দুই রাক’আত লম্বা করা

0
250

হযরত জাবির ইবনে সামুরা (রা.) হতে বর্ণিত । উমর (রা.) সা’দ (রা.)-কে বললেন, লোক প্রত্যেক কাজে তোমার বিপক্ষে অভিযোগ করে। এমন কি নামায সম্পর্কেও। তখন সা’দ বলিলেন, আমি প্রথম দুই রাক’আত লম্বা করি আর শেষের দুই রাক’আত সংক্ষিপ্ত করি। আর আমি যেই সকল নামায রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ইকদিতা করে আদায় করেছি সেই সকল নামাযে তাঁর অনুকরণ করতে ত্রুটি করি না। তিনি বললেন, তোমার প্রতি আমার ধারণাও তাই । হযরত জাবির ইবনে সামুরা (রা.) হতে বর্ণিত ।

Advertisement

তিনি বলেন, কুফার কিছু লোক উমর (রা.)-এর নিকট সা’দ (রা.)-এর বিরুদ্ধে অভিযোগ আনল, তারা বলল, আল্লাহর শপথ! তিনি নামায উত্তমরূপে আদায় করেন না, তিনি (সা’দ) বললেন, আমি তো তাদেরকে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম- াষের ন্যায় নামায আদায় করে থাকি। তা হতে কোন রকম কম করি না। আমি প্রথম দুই রাক’আত লম্বা করি আর শেষের দুই রাক’আত সংক্ষিপ্ত করি । তিনি (উমর) বললেন, তোমার প্রতি আমার ধারণা তাই। আর আমি যেই সকল নামায রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ইকতিদা করে আদায় করেছি সেই সকল নামাযে তাঁর অনুকরণ করতে ত্রুটি করি না। তিনি বলিলেন, তোমার প্রতি আমার ধারণাও তাই ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here