এক রাক’আতে দুই সূরা পাঠ করা

0
224

হযরত আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, পরস্পর সামঞ্জস্যপূর্ণ যেসব সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন আমি সেসব সূরার সাথে পরিচিত । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ রাক’আতে অনুরূপ বিশটি সূরা পাঠ করতেন। অতঃপর তিনি আলকামার হাত ধরে ভিতরে প্রবেশ করলেন । পরে আলকামা আমাদের নিকট বের হয়ে আসলেন। আমরা তাকে প্রশ্ন করলাম, তিনি আমাদেরকে সেই সকল সূরার সংবাদ দিলেন । হযরত আমর ইবনে মুররা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ওয়ায়িলকে বলতে শুনেছি, আবদুল্লাহর নিকট এক ব্যক্তি বলল, আমি এক রাক’আতে মুফাস্সাল পড়েছি। তিনি বললেন, কবিতার ন্যায় তাড়াতাড়ি পড়া? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর সামঞ্জস্যপূর্ণ যেই সূরাগুলি মিলিয়ে পাঠ করতেন তা আমি জানি। তার পর তিনি মুফাসালের বিশটি সূরার উল্লেখ করলেন এক রাক’আতে দুই দুই সূরা করে । হযরত আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত যে, তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, আমি এই রাত্রে এক রাক’আতে মুফাস্সাল পাঠ করেছি। তিনি বলেন, তাড়াতাড়ি কবিতা আবৃত্তির মতো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর সামঞ্জস্যপূর্ণ মুফাসালের বিশটি সূরা পাঠ করতেন ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here